দক্ষিণ দমদম পৌরসভার ২৪নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি কমল মন্ডলের ব্যবস্থাপনায় রক্তদান শিবির

বিশ্বজিৎ হালদার : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিধায়িকা অদিতি মুন্সীর উদ্যোগে ও বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে যে একমাস ব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করেন। 



আর আজ বিশ্ব রক্তদান শিবিরের বিশেষ দিনে দক্ষিণ দমদম পৌরসভার ২৪নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি কমল মন্ডলের ব্যবস্থাপনায় সাতগাছি স্পোর্টস কমপ্লেক্স মাঠে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকের এই বিশেষ দিনে প্রায় ৫০ জন মানুষ এসে রক্তদান করেন। তার পাশাপাশি ওয়ার্ডের যে সকল মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীরা আছে তাঁদের সংবর্ধনা জ্ঞাপন করাও হয়।

 আর শুধু তাই নয় আজ দিয়েই শুরু হয় গেল ২১ জুলাইয়ের প্রস্তুতিও। ২০২৬ এর বিধানসভা ভোটের আগে এই ২১ শে জুলাইয়ের বার্তার দিকেই তাকিয়ে রয়েছে সমস্ত রাজনৈতিক দল। আর আজ রাজারহাট গোপালপুর বিধানসভার দক্ষিণ দমদম পৌরসভার ২৪ নং ওয়ার্ড থেকে বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর দেওল লিখনের মধ্যে দিয়ে তার শুভ সূচনা করলেন। 

আজকের এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। বিধাননগর পৌরনিগমের মেয়র পারিষদ ও দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দেবরাজ চক্রবর্তী। দক্ষিণ দমদম মিউনিসিপালিটির পৌরপ্রধানা কস্তুরী চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক পৌরপ্রতিনিধিরা ও দলের নেতৃত্বরা। সকলের উপস্থিতিতে আজকের অনুষ্ঠানটি সফল হয়।

Popular posts from this blog

সংগঠন ও সমর্থনের জোরে এগিয়ে কামরুজ্জামান? ডোমকল প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে জোর জল্পনা

পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম–একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন

Once Called Handicapped, Today They Run: 120 Children Celebrate ‘Club Foot Champions Day’ to rewrite their life story