তুলসী সিনহারায়ের রক্তদানে ২০০ জন রক্তদাতা

ঋতুপর্ণা পাত্র : যেকোনো দানই মহৎ দান। কিন্তু রক্তদান হল জীবনদান। আমরা সকলেই এই একবিন্দু রক্ততে কোনো ভেদাভেদ দেখতে পাই না। কোনো জাতি ধর্ম দেখতে পাই না। তখন থাকে শুধু একে ওপরের রক্ত দিয়ে প্রাণ বাঁচানোর চাহিদা। আর সারা বছর প্রতিদিন প্রতিনিহিত প্রতি মানুষের রক্তের প্রয়োজন হয়। 
তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগে সারাবছর রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আর ঠিকই একই ভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে রক্তদান শিবির একটা রক্তদান উৎসবে পরিণত হয়ে। মানুষ স্বেচ্ছায় আনন্দে রক্তদান করেন।
 আর আজ রক্তদান উৎসবের মধ্যে দিয়ে ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মজয়ন্তী উদযাপন করলেন মেয়র পরিষদ সদস্য তথা বিধাননগর পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তুলসী সিনহারায়। সাথে ৪০ নম্বর ওয়ার্ডের ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। 

 আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা বিধাননগর বিধানসভার বিধায়ক সজিত বোস।রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।বিধাননগর পৌরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। এন্টালী বিধানসভার বিধায়ক স্বর্ণকমল সাহা।
উপস্থিত ছিলেন ঝুঙ্কু মন্ডল,নন্দিনী ব্যানার্জী,সুপর্ণা ঘোষ পাল,জয়দেব নস্কর,রত্না ভৌমিক,আশুতোষ নন্দী,কল্যাণ লোধ,ইন্দ্রানীল কুমার,বোরো চেয়ারম্যান,পিয়ালী সরকার,সাহনওয়াজ আলি মন্ডল,সুচয়িতা দাস,কেয়া দাস,মিনুদাস চক্রবর্তী সহ আরও বিশিষ্ট ব্যাক্তিরা সকলের উপস্থিতিতে আজকের রক্তদান সফল হয়। 
আজকে শুক্রবার কর্মব্যাস্ততার অন্যতম দিন তার ওপর বৃষ্টি সমস্ত কিছুকেই উপেক্ষা করে প্রায় ২০০ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এখানে থেকে সত্যিই দেখা যায় মানুষের মধ্যে রয়েছে মানবিকতা দায়িত্ববোধ। আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুজিত বোস ২১ শে জুলাই প্রসঙ্গ বলতে গিয়ে বলেন গতবারের যে রেকর্ড ভীড় ছিল সেই রেকর্ড এইবার আরও বেশি মাত্রায় বাড়বে।

Popular posts from this blog

সংগঠন ও সমর্থনের জোরে এগিয়ে কামরুজ্জামান? ডোমকল প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে জোর জল্পনা

পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম–একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন

Once Called Handicapped, Today They Run: 120 Children Celebrate ‘Club Foot Champions Day’ to rewrite their life story