সঙ্গীতা কোনার অভিনীত কফি হাউসের স্পেশাল স্ক্রিনিং হল

কলকাতা (19/9/2025) : বাংলা চলচ্চিত্র জগতের নতুন শিল্পী( অভিনয়) সঙ্গীতা কোনার।

 তার প্রথম বাংলা সিনেমা 'কফি হাউস' এর স্ক্রিনিং হলো কলকাতার সল্টলেকের রূপকলা কেন্দ্রে।

 তার মুখ্য নায়িকা চরিত্রে অভিনয় দর্শকদের মন কেড়েছে। কফি হাউস সিনেমাটি মূলত মান্না দের বিখ্যাত গান "কফি হাউসের সেই আড্ডাটা"র উপর ভিত্তি করে।

 এই গল্পে সঙ্গীতা কোনার সুজাতার চরিত্রে অভিনয় করেছেন। সঙ্গীতা কোনার শুধু অভিনয় জগতেই নয় তিনি বিদেশে অর্থাৎ কানাডা, ইউএসএ এবং ফ্রান্স "ইন্টারন্যাশনাল ফ্যাশন ম্যাগাজিন ওয়ার্ল্ড ইউ গ্লোবাল স্টার অফ ইয়ার ২০২৪" আওয়ার্ডে ভূষিত হয়েছেন।


 কফি হাউস সিনেমার টাইটেল সংগীত মুম্বাইখ্যাত গায়ক বিনোদ রাঠোর গেয়েছেন। সবকিছুর উপরে ভিত্তি করে আশা করা যায়, কফিহাউস চলচ্চিত্রটি বাংলার মানুষকে মুগ্ধ করবে।


Popular posts from this blog

সংগঠন ও সমর্থনের জোরে এগিয়ে কামরুজ্জামান? ডোমকল প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে জোর জল্পনা

পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম–একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন

Once Called Handicapped, Today They Run: 120 Children Celebrate ‘Club Foot Champions Day’ to rewrite their life story