গোপাল গুরুকুল স্কুল ২০২৫ : আনন্দের রঙিন উৎসব

রাজারহাট, ২০শে ডিসেম্বর, এই স্কুলের ইতিহাসে এক স্মরণীয় দিন হয়ে থাকবে। এই দিনটিতে স্কুলে জাঁকজমক পূর্ণভাবে উদযাপিত হয় স্কুল কার্নিভাল । সকাল থেকেই স্কুল চত্বর রঙিন বেলুন, ব্যানার ও আলোর সাজে ঝলমল করছিল।
কার্নিভালের সূচনা হয় এক মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। এরপর একে একে শুরু হয় বিভিন্ন আনন্দঘন কার্যক্রম। ছাত্রছাত্রীরা দল বেঁধে গান গাইছিল, নাচ পরিবেশন করছিল এবং দর্শকরা হাততালি দিয়ে তাদের উৎসাহ দিচ্ছিল। মঞ্চে অনুষ্ঠিত ম্যাজিক শো সবার চোখে বিস্ময় এনে দেয়। জাদুকরের একের পর এক কৌশল দেখে সবাই অবাক হয়ে যায়।
কার্নিভালের আরেকটি আকর্ষণ ছিল লাকি ড্র। অনেক ছাত্রছাত্রী উত্তেজনার সঙ্গে অপেক্ষা করছিল তাদের নাম ওঠার জন্য। যাদের নাম উঠেছিল, তাদের আনন্দ ছিল দেখার মতো। এছাড়াও ছিল নানা রকম খাবারের স্টল—চাট, ফুচকা, কেক, বিরিয়ানি,আইসক্রিমসহ নানা সুস্বাদু খাবারে ভরে উঠেছিল পুরো মাঠ।
শুধু পড়াশোনা নয়, আনন্দ ও সৃজনশীলতারও যে স্কুল একটি গুরুত্বপূর্ণ অংশ—গোপাল গুরুকুল ২০২৫ তারই প্রমাণ। এই কার্নিভাল আমাদের সবাইকে একসাথে আনন্দ করার সুযোগ করে দেয় এবং ছাত্রছাত্রীদের মনে রেখে যায় এক অনন্য স্মৃতি।
গোপাল গুরুকুল ২০২৫ ছিল সত্যিই সুর, আনন্দ ও ঐক্যের এক অপূর্ব মিলনমেলা, উপস্থিত ছিলেম এই স্কুলের কর্ণধার দিলীপ ঘোষ, ছিলেন অলিভ ঘোষ, ছাত্রছাত্রীদের সাথে ছিলেন তাঁদের পরিবারের লোকজন, পুরো মাঠ ঠিক ঠিক করছিলো এদের উপস্থিতিতে, 2025 এই বছরটা সকলের কাছে একটা আনন্দর মাধ্যমে নতুন বছরের আগমন জানিয়ে গেলো গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল, রাজারহাট এর অন্যতম স্কুল এই গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল।

Popular posts from this blog

সংগঠন ও সমর্থনের জোরে এগিয়ে কামরুজ্জামান? ডোমকল প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে জোর জল্পনা

পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম–একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন

Once Called Handicapped, Today They Run: 120 Children Celebrate ‘Club Foot Champions Day’ to rewrite their life story