শিক্ষা ও স্বাস্থ্যর জন্য দৌড় কিংস্টন এডুকেশন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের

শিক্ষা যদি ভিত হয়, স্বাস্থ্য হল সম্পদ।সেই আপ্ত বাক্য স্মরণ করেই 'শিক্ষা ও স্বাস্থ্যর জন্য দৌড়লেন 'কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট' -এর ছাত্রছাত্রীগণ।
 সকাল সাড়ে আটটা নাগাদ বারাসাত হেলাবটতলা মোড় সংলগ্ন মিলনী সংঘ-র প্রাঙ্গণ থেকে এই দৌড় শুরু হয়ে শেষ হয় 'কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট'-এর মূল ফটকে।
এদিন টলিউড অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ঈশা সাহা র উপস্থিতিতে মশাল জ্বালিয়ে 'শিক্ষা ও স্বাস্থ্যর জন্য দৌড়'-এর আনুষ্ঠানিক সূচনা করেন 'কিংস্টন এডুকেশন ইনস্টিটিউট' ও 'কিংস্টন জেনারেল হসপিটাল'-এর সভাপতি টিপম ভট্টাচার্য এবং 'কিংস্টন ল কলেজ'-এর অধ্যক্ষ, ডিরেক্টর সুমন গুপ্ত শর্মা।

'শিক্ষা ও স্বাস্থ্যর জন্য দৌড়' শেষ হওয়ার পর 'কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট' প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অভিনেতা ও অভিনেত্রী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেন।
'কিংস্টন এডুকেশনাল ইন্সটিটিউট'-এর তরফে অধ্যক্ষ টিপম ভট্টাচার্য জানিয়েছেন, "স্বাস্থ্যই সম্পদ, তাই সবার স্বাস্থ্যর দিকে সবিশেষ নজর রাখা উচিত।"

Popular posts from this blog

সংগঠন ও সমর্থনের জোরে এগিয়ে কামরুজ্জামান? ডোমকল প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে জোর জল্পনা

পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম–একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন

BAI Eastern (Kolkata) Centre Celebrates Engineers’ Day 2026, Felicitates Engineers for Contribution to Nation-Building