রাজারহাট নিউটাউনে মতুয়া মন্দিরের শুভ উদ্বোধন: বিধায়ক তাপস চ্যাটার্জী ও রহিমা বিবি
নিজস্ব প্রতিনিধি, রাজারহাট: রাজারহাট A নিউটাউনের রামনগর অঞ্চলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো মতুয়া মহাসংঘের প্রাণপুরুষ ঠাকুর হরিচাঁদ ও গুরুচাঁদ মন্দিরের। এলাকার মতুয়া ধর্মাবলম্বী মানুষের দীর্ঘদিনের এই প্রতীক্ষিত মন্দিরটির উন্মোচনে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জী।
এই মন্দির নির্মাণ ও উদ্বোধনের মূল রূপকার হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন বিধাননগর পৌরনিগমের ২নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা মেয়র পারিষদ রহিমা বিবি (মন্ডল)। তাঁর ঐকান্তিক সহযোগিতায় এবং বিধায়কের উদ্যোগে এই ধর্মীয় ও সামাজিক কেন্দ্রটি গড়ে উঠেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক তাপস চ্যাটার্জী বলেন, "ঠাকুর হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই মন্দির এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনার প্রসার ঘটাবে।