ভিআইপি রোডে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর নতুন শোরুম উদ্বোধন করলেন রুক্মিণী মৈত্র
কলকাতা: পশ্চিমবঙ্গের গয়না প্রেমীদের জন্য খুশির খবর। কলকাতার ভিআইপি রোডে তাদের নতুন এবং অত্যাধুনিক শোরুমের যাত্রা শুরু করল বিশ্বখ্যাত জুয়েলারি রিটেইল চেইন 'মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস'।
এটি পশ্চিমবঙ্গে ব্র্যান্ডটির দশম শোরুম।গত ২৮ মার্চ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং ব্র্যান্ডটির পশ্চিমবঙ্গ ব্র্যান্ড অ্যাম্বাসেডর রুক্মিণী মৈত্র।
নতুন এই শোরুমে সোনা, হিরে এবং মূল্যবান রত্নখচিত অলঙ্কারের এক বিশাল সম্ভার রাখা হয়েছে।নতুন এই শোরুমে সোনা, হিরে এবং মূল্যবান রত্নখচিত অলঙ্কারের এক বিশাল সম্ভার রাখা হয়েছে।
যার মধ্যে অন্যতম আকর্ষণ হলো বিয়ে ও বিশেষ অনুষ্ঠানের জন্য ডিজাইন করা ব্রাইডাল ডায়মন্ডস, চিত্রাঙ্গী (Chitrangi), এরা (Era), এবং এথনিক (Ethnix) কালেকশন।