সল্টলেকে এবার ‘হীরক রাজার দরবার’, সেক্টর ফাইভে নতুন ঠিকানায় ‘ভূতের রাজা দিল বর’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোজনরসিক বাঙালির জন্য সুখবর। আইটি হাব সল্টলেক সেক্টর ফাইভে আরও বড় পরিসরে এবং রাজকীয় ঢঙে ফিরছে জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁ ‘ভূতের রাজা দিল বর’।সেক্টর ফাইভের ওমেগা বিল্ডিংয়ে (ইন্টেলিজেন্ট পার্ক) এই নতুন আউটলেটের শুভ মহরৎ হয়ে গেল আজ।
এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জী। এদিন ফিতে কেটে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, সেক্টর ফাইভের আগের আউটলেটের তুলনায় এটি অনেক বেশি প্রশস্ত। তবে সবথেকে বড় চমক হল রেস্তোরাঁটির অন্দরসজ্জা। সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘হীরক রাজার দেশে’-র থিমে সাজানো হয়েছে গোটা রেস্তোরাঁটি। এমনকি এখানে থাকছে একটি বিশেষ ‘যন্তর মন্তর ঘর’, যা গ্রাহকদের সিনেমাটিক অভিজ্ঞতা দেবে।

ঠিকানা: ওমেগা বিল্ডিং (ইন্টেলিজেন্ট পার্ক), সেক্টর ফাইভ, সল্টলেক (ভন এলসিসি বা সাবওয়ের কাছে)।
পুজো বা ছুটির আমেজ ছাড়াই অফিসপাড়ার ব্যস্ততার মাঝে খাঁটি বাঙালি থালি আর রূপকথার নস্ট্যালজিয়া নিয়ে এই নতুন ঠিকানা এখন আইটি কর্মীদের প্রধান আকর্ষণ হতে চলেছে।

Popular posts from this blog

সংগঠন ও সমর্থনের জোরে এগিয়ে কামরুজ্জামান? ডোমকল প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে জোর জল্পনা

পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম–একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন

Once Called Handicapped, Today They Run: 120 Children Celebrate ‘Club Foot Champions Day’ to rewrite their life story