রাজারহাট-নিউ টাউনে নির্বাচনী শঙ্খনাদ: তাপস চ্যাটার্জির সমর্থনে চাঁদপুর পঞ্চায়েতে বিশাল কর্মীসভা
নিজস্ব প্রতিনিধি, রাজারহাট: আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারের ময়দানে কোমর বেঁধে নামল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য রাজারহাট-নিউ টাউন কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস চ্যাটার্জির সমর্থনে চাঁদপুর পঞ্চায়েতে এক গুরুত্বপূর্ণ কর্মীসভা অনুষ্ঠিত হলো। এদিনের সভায় স্থানীয় নেতৃত্বের উপস্থিতি ও কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খোদ প্রার্থী তাপস চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন রাজারহাট-নিউ টাউন ব্লকের তৃণমূল সভাপতি প্রবীর কর, বোরো চেয়ারম্যান তথা টাউন সভাপতি শাহনওয়াজ আলী মন্ডল, জেলা পরিষদের কর্মদক্ষ জাহানারা বিবি।
নির্বাচনী রণকৌশল সাজাতে এদিনের সভায় যোগ দেন রাজারহাট-নিউ টাউন ব্লকের INTTUC সভাপতি গৌড় পদ দাস এবং চাঁদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি জব্বর মোল্লা। চাঁদপুর পঞ্চায়েতের সকল সদস্য-সদস্যা ও স্থানীয় স্তরের কয়েকশ কর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি সভাটিকে এক বিশাল জনসভার রূপ দেয়।
সভায় বক্তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলোকে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন। প্রার্থী তাপস চ্যাটার্জি কর্মীদের উদ্দেশ্যে বলেন, "মানুষের পাশে থেকে উন্নয়নের ধারা বজায় রাখাই আমাদের লক্ষ্য।" আসন্ন নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখতে বুথ স্তরে সংগঠনকে আরও মজবুত করার ডাক দেন উপস্থিত নেতৃবৃন্দ।