রাজারহাটে পৌরপিতা বিনু মন্ডলের নেতৃত্বে তৃণমূলের বিশাল কর্মীসভা

নিজস্ব প্রতিনিধি, রাজারহাট: ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নামল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিনু মন্ডলের নেতৃত্বে এক বিশাল কর্মীসভার আয়োজন করা হয়। এদিন এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রিয় নেতা তথা প্রার্থী তাপস চ্যাটার্জী।
সভার শুরু থেকেই কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিনু মন্ডলের আহ্বানে কয়েক-শো তৃণমূল কর্মী-সমর্থক এই সভায় যোগ দেন। প্রার্থী তাপস চ্যাটার্জীর উদ্দীপনামূলক বক্তব্যে উদ্বুদ্ধ হন উপস্থিত কর্মীরা। তিনি তাঁর বক্তব্যে আগামী নির্বাচনের গুরুত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলোকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার ডাক দেন।
তাপস চ্যাটার্জীর বক্তব্যের পরেই কর্মীদের মধ্যে নতুন করে চাঞ্চল্য লক্ষ্য করা যায়। নির্বাচনী রণকৌশল স্থির করে আগামী ২৯শে এপ্রিলের লক্ষ্যে আজ থেকেই কোমর বেঁধে নেমে পড়ার শপথ নেন কর্মীরা। পৌরপিতা বিনু মন্ডল জানান, "আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা। আজকের এই জনজোয়ার প্রমাণ করে দিচ্ছে যে ২৭ নম্বর ওয়ার্ড থেকে আমরা বিশাল ব্যবধানে লিড দেব।"
সভার শেষে 'জয় বাংলা' স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের অনেক আগেই এই ধরণের সফল কর্মীসভা তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করল।

Popular posts from this blog

সংগঠন ও সমর্থনের জোরে এগিয়ে কামরুজ্জামান? ডোমকল প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে জোর জল্পনা

পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম–একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন

Once Called Handicapped, Today They Run: 120 Children Celebrate ‘Club Foot Champions Day’ to rewrite their life story