নির্বাচনী প্রচারে জনপ্লাবন: লাউহাটি থেকে পানাপুকুর মিছিল তাপস চট্টোপাধ্যায়ের
আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে নিজের শক্ত ঘাঁটি রাজারহাট-নিউটাউন এলাকায় প্রচারের পারদ তুঙ্গে তুললেন বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। আজ লাউহাটি বাস স্ট্যান্ড থেকে তাঁর নেতৃত্বে এক বিশাল পদযাত্রা শুরু হয়, যা শেষ হয় রাজারহাট-নিউটাউনের পানাপুকুর এলাকায়।
মিছিলে কয়েক হাজার কর্মী-সমর্থকের ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মিছিলের দৈর্ঘ্য ছিল চোখে পড়ার মতো।
মিছিল চলাকালীন তাপস চট্টোপাধ্যায় রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের আশীর্বাদ গ্রহণ করেন। তাপস চ্যাটার্জী বলেন, তিনি নিজেকে সাধারণ মানুষের কাছের মানুষ হিসেবেই মনে করেন এবং এলাকার উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য।