বাংলা OTT দুনিয়ায় নতুন সংযোজন — ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্ট

কলকাতা, ২১ আগস্ট ২০২৬: বাংলার ডিজিটাল বিনোদন জগতে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্ট। আজ অ্যাকোয়াটিকা ব্যাঙ্কুয়েট অ্যান্ড রিসোর্টে বিকেল ৩টে থেকে আনুষ্ঠানিকভাবে এই নতুন OTT প্ল্যাটফর্মের উদ্বোধন হবে।
ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্টের CEO ও উদ্যোগপতি প্রিয়জিত পাল-এর দূরদর্শী ভাবনায় তৈরি এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হল বাংলা ভাষার পাশাপাশি নেপালি, অসমীয়া, ওড়িয়া, সাঁওতালি-সহ ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষার বৈচিত্র্যময় কনটেন্টকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা।
ক্লিক ক্যানভাসে দর্শকরা উপভোগ করতে পারবেন Original ও Licensed Content—যার মধ্যে রয়েছে Short Films, Web Series, Independent Films, Music Videos এবং Drama, Thriller, Romance, Horror ও Comedy-সহ বিভিন্ন ঘরানার বিনোদন।
উদীয়মান পরিচালক, প্রযোজক, লেখক, অভিনেতা, শিল্পী ও স্বাধীন নির্মাতাদের জন্য একটি বৃহত্তর ডিজিটাল মঞ্চ তৈরি করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি আধুনিক কনটেন্ট ক্রিয়েশন ও মিডিয়া প্রোডাকশনের জন্য আত্মপ্রকাশ করেছে ‘ক্লিক ক্যানভাস স্টুডিও’।
ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্টের আসন্ন উল্লেখযোগ্য রিলিজগুলির মধ্যে রয়েছে সাইলেন্স, ইন্দুবালা, অন্ত থেকে আরম্ভ, আকর্ষণ, বাই মুসকান, দিল জিত লিয়া এবং মিরর।
ভারতের বৈচিত্র্যময় গল্প ও প্রতিভাকে এক ছাতার নীচে নিয়ে আসার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্টের নতুন যাত্রা।

ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্ট
গল্প দেখুন। অনুভূতিকে স্পর্শ করুন।

ঠিকানা: ১৩৯, রিজেন্ট এস্টেট, বিজয়গড়, কলকাতা – ৭০০০৯২

Popular posts from this blog

সংগঠন ও সমর্থনের জোরে এগিয়ে কামরুজ্জামান? ডোমকল প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে জোর জল্পনা

পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম–একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন

Once Called Handicapped, Today They Run: 120 Children Celebrate ‘Club Foot Champions Day’ to rewrite their life story