প্রকাশিত হল দ্য গ্রেট সন্স অ্যাণ্ড ডটার্স অব ইণ্ডিয়া



নিজস্ব প্রতিনিধি কলকাতা (২ সেপ্টেম্বর '২৬):- অগ্নিযুগের বীর বিপ্লবী প্রয়াত পুলিনবিহারী দাস, উল্লাসকর দত্ত, মাস্টারদা সূর্য সেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও নেতাজী সুভাষচন্দ্র বসু এবং সুলেখক তথা মনে প্রাণে একশো শতাংশ বিপ্লবী পরশুরাম ওরফে রাজশেখর বসু-র পরিবারের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে আজ প্রকাশিত হল সৌমক পালিত রচিত 'দ্য গ্রেট সন্স অ্যাণ্ড ডটার্স অব ইণ্ডিয়া' নামাঙ্কিত এক গ্রন্থ।
গ্রন্থের রচনাকার সৌমক পালিত জানিয়েছেন, "৩০ জন বিপ্লবীর জীবনী নিয়ে প্রকাশিত হল 'দ্য গ্রেট সন্স অ্যাণ্ড ডটার্স অব ইণ্ডিয়া'।"
প্রকাশনা সংস্থা 'বসুধানন্দ বুকস অ্যাণ্ড পাবলিকেশন'-এর পক্ষ থেকে জানানো হয়েছে, "৪৬৪ পাতার এই গ্রন্থের বিনিময় মূল্য ধার্য হয়েছে ১০৫০ টাকা।"

Popular posts from this blog

সংগঠন ও সমর্থনের জোরে এগিয়ে কামরুজ্জামান? ডোমকল প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে জোর জল্পনা

পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম–একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন

Once Called Handicapped, Today They Run: 120 Children Celebrate ‘Club Foot Champions Day’ to rewrite their life story