‘অ্যাডপ্ট এ ভিলেজ’ উদ্যোগের অধীনে ক্যানন ইন্ডিয়া টংতলা-কে তাদের ১১তম গ্রাম করেছে, সম্প্রদায়ের উন্নয়ন আরো জোরদার

কলকাতা, ৩০শে সেপ্টেম্বর ২০২৬: ভারতের বিভিন্ন অঞ্চলে সামাজিক ও গ্রামীণ উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টায় ক্যানন ইন্ডিয়া এক নতুন পদক্ষেপ নিল। তারা পশ্চিমবঙ্গ রাজ্যের বারুইপুরের টংতলা গ্রামটিকে দত্তক নেওয়ার কথা ঘোষণা করেছে। এটি তাদের ফ্ল্যাগশিপ উদ্যোগ অ্যাডপ্ট এ ভিলেজ-এর আওতায় যুক্ত হওয়া ১১ নম্বর গ্রাম।
 এই পদক্ষেপের মাধ্যমে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং দীর্ঘস্থায়ী উন্নয়ন গড়ে তোলার লক্ষ্যে ক্যানন তাদের কাজের পরিধি আরও বাড়িয়ে তুলল। উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য পরিবেশন করেন ক্যানন ইন্ডিয়া-র প্রেসিডেন্ট ও সিইও মিঃ তোশিয়াকি নোমুরা। অনুষ্ঠানে হিউম্যানা পিপল টু পিপল ইন্ডিয়া-র ডাইরেক্টর মিঃ কৈলাশ খান্ডেলওয়াল এবং সংস্থার অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের অংশ হিসেবে, ক্যানন ইন্ডিয়া টংতলার সাধারণ মানুষ এবং স্থানীয় অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে তাদের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনভিত্তিক পদক্ষেপ নেওয়া যায়। এর মূল লক্ষ্য হলো স্থায়ী সুযোগ তৈরি এবং জীবনযাত্রার মান উন্নত করা। এই প্রচেষ্টাগুলো ক্যানন ইন্ডিয়ার সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির 4E নীতি অনুসরণ করে পরিচালিত হবে যা হলো শিক্ষা, চোখের চিকিৎসা, পরিবেশ, এবং ক্ষমতায়ন। এর মূল উদ্দেশ্য হলো সমাজকে ভেতর থেকে শক্তিশালী করা, স্বাবলম্বিতাকে উৎসাহিত করা এবং একদম তৃণমূল স্তর থেকে দীর্ঘস্থায়ী উন্নয়নকে তরান্বিত করা।
“এই মাইলফলক প্রসঙ্গে ক্যানন ইন্ডিয়া-র প্রেসিডেন্ট ও সিইও মিঃ তোশিয়াকি নোমুরা বলেন, “ক্যানন-এ আমরা বিশ্বাস করি যে সার্থকতা বা প্রকৃত পরিবর্তন তখনই শুরু হয়, যখন একটি সম্প্রদায় বা সমাজ নিজের ভবিষ্যৎ নিজে গড়ার সক্ষমতা অর্জন করে। গত ১৪ বছরেরও বেশি সময় ধরে আমাদের অ্যাডপ্ট এ ভিলেজ উদ্যোগে এই বিশ্বাসের প্রতিফলন ঘটেছে, যা গ্রামীণ ভারতে অর্থবহ এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলার ওপর জোর দিয়ে আসছে। পশ্চিমবঙ্গের টংতলাকে আমাদের ১১তম গ্রাম হিসেবে দত্তক নেওয়ার মাধ্যমে আমরা আমাদের এই অঙ্গীকারকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আরেকটি নতুন সমাজের পাশে দাঁড়াচ্ছি। আমাদের এই প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে কর্মীদের সক্রিয় ভূমিকা, যারা সামাজিক উন্নয়নের ভাবনাকে ক্রমাগত বাস্তব পদক্ষেপে রূপান্তর করে চলেছেন। এই যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা একদিকে যেমন আরও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে ছড়িয়ে দিতে চাই, তেমনি তৃণমূল স্তর থেকে এক স্বনির্ভর ও শক্তিশালী সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ”। 
২০১২ সালে শুরু হওয়া ক্যানন ইন্ডিয়ার ‘অ্যাডপ্ট এ ভিলেজ’ উদ্যোগটি ধারাবাহিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভারতজুড়ে গ্রাম ও বিভিন্ন সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে অবদান রেখে চলেছে। ১২,০০০-এরও বেশি ক্যানন স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে এই প্রকল্প এ পর্যন্ত ৩,০০,০০০-এরও বেশি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। ১১তম গ্রাম দত্তক নেওয়ার মাধ্যমে এই উদ্যোগটি মানুষের মধ্যে অর্থবহ ও দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করার দীর্ঘদিনের ধারাবাহিক যাত্রাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।
ক্যানন-এর কর্পোরেট দর্শন ‘কিওসেই’ সম্পর্কে:
ক্যানন ইন্ডিয়ার সামাজিক দায়বদ্ধতা (CSR) সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয় তাদের কর্পোরেট দর্শন ‘কিওসেই’ দ্বারা, যার অর্থ হলো ‘সকলের কল্যাণে একসাথে বসবাস ও কাজ করার মানসিকতা’। সংস্থার কাজের ধরণ এবং দৈনন্দিন পরিচালনায় এই নীতিকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। তবে, ক্যানন-এর কাছে এই শব্দের ব্যাখ্যা আরও বিস্তৃত; যার অন্তর্ভুক্ত হলো— “জাতি, ধর্ম বা সংস্কৃতি নির্বিশেষে সকল মানুষ সম্প্রীতির সাথে একসাথে বসবাস করবে এবং সকলের মঙ্গলের জন্য কাজ করবে।” এই দর্শনকে সম্বল করে এগিয়ে চলার মাধ্যমে তারা সমাজের প্রতি নিজেদের অঙ্গীকারে একতাবদ্ধ থাকার ওপর বিশ্বাস রাখে এবং সমাজ ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে সচেষ্ট হয়। একটি প্রগতিশীল ও স্বনির্ভর সমাজ গঠনে সংস্থাটি তাদের '4E' CSR নীতি অর্থাৎ শিক্ষা, চোখের চিকিৎসা, পরিবেশ এবং ক্ষমতায়ন-এর সাথে সঙ্গতি রেখে নানাবিধ জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত রয়েছে।

Popular posts from this blog

সংগঠন ও সমর্থনের জোরে এগিয়ে কামরুজ্জামান? ডোমকল প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে জোর জল্পনা

পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম–একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন

BAI Eastern (Kolkata) Centre Celebrates Engineers’ Day 2026, Felicitates Engineers for Contribution to Nation-Building